লালমোহনে মা ইলিশ রক্ষায় অভিযান, ধ্বংস করা হলো জাল

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশের প্রজনন সুরক্ষায় তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের একটি যৌথ দল। রোববার (১৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, মা ইলিশের প্রজননকাল নির্বিঘ্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ২২ দিনের চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

লালমোহনে মা ইলিশ রক্ষায় অভিযান, ধ্বংস করা হলো জাল

আপলোডের সময় : 09:53:13 am, Monday, 19 October 2026