২০৩০ সালেই প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে: মিসর প্রেসিডেন্ট সিসি

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, ২০৩০ সালেই তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হতে যাচ্ছে। শনিবার মিসরীয় মিলিটারি একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে ৭১ বছর বয়সী এই নেতা জানান, বিষয়টি চূড়ান্ত এবং এটি নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দেশটির সংবিধানে ভবিষ্যতে আর কোনো পরিবর্তন আনা হবে না। শনিবার মিসরীয় মিলিটারি একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে ৭১ বছর বয়সী এই নেতা বলেন, ২০৩০ সালটি তাঁর মেয়াদের চূড়ান্ত সময় হিসেবে নির্ধারিত এবং বিষয়টি সম্পূর্ণভাবে মীমাংসিত।

মিলিটারি একাডেমির অনুষ্ঠানে সিসি বলেন, নতুন প্রজন্মের যোগ্য নেতৃত্ব তৈরি না হওয়া পর্যন্ত তিনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। নতুন ও দক্ষ নেতা গড়ার ক্ষেত্রে সামরিক একাডেমি নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসেন সিসি।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, মিসরের কারাগারে বর্তমানে ৬০ হাজারেরও বেশি রাজনৈতিক বন্দি রয়েছেন, যার মধ্যে নারীর সংখ্যা সহস্রাধিক। এছাড়া কারাবন্দি থাকা অবস্থায় চিকিৎসা অবহেলা ও মানবেতর পরিস্থিতির শিকার হয়ে সাবেক প্রেসিডেন্ট মুরসিসহ বেশ কয়েকজন বিরোধী নেতার মৃত্যুর ঘটনাও অতীতে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী, বর্তমানে মিসরের বিভিন্ন কারাগারে ৬০ হাজারের বেশি রাজনৈতিক বন্দি রয়েছেন, যাদের মধ্যে ১ হাজারের বেশি নারী।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

২০৩০ সালেই প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে: মিসর প্রেসিডেন্ট সিসি

আপলোডের সময় : 10:43:42 am, Monday, 19 October 2026