কাহালুর দুর্গাপুর ইউনিয়ন পরিষদে “দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি স্থাপন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” মূলমন্ত্রকে সামনে রেখে “দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি স্থাপন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), কাহালু, বগুড়ার আয়োজনে এবং Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS) প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের ফিল্ড কোঅর্ডিনেটর রোকনুজ্জামান আহমেদ এবং ৭ নম্বর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ মাসুদ হাসান রঞ্জু।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার রেণু, আক্তারুন নেসা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার সাধারণ জনগণ।
সভায় বক্তারা এলাকায় সামাজিক শান্তি, সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের সংঘাত নিরসনে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

কাহালুর দুর্গাপুর ইউনিয়ন পরিষদে “দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি স্থাপন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোডের সময় : 09:28:58 pm, Monday, 19 October 2026