
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুরে গ্রিন চাইল্ড স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ-গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নাচ, গান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে আয়োজনটির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নিজামুর রহমান বাবুল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রশিদ, মো. শাহিদুল্লাহ, মো. শফিউল ইসলাম, মোহাম্মদ তানিমুজ্জামান হাশেম ও মোহাম্মদ আকাশ মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও মেধা বিকাশে বিদ্যালয় এবং অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি 



















