
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে রংপুরে যাওয়ার পথে পাগলাপীরে উপস্থিত জনতার উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রওনা হন তিনি। পরে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রাকালে পাগলাপীরে তাকে দেখতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন তিনি।
পরে তিনি রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে।
ইয়ুথ ডেস্ক 



















