আঞ্চলিক যুদ্ধের ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা কাতারের

মধ্যপ্রাচ্যে চলমান চরম সামরিক উত্তজনা ও নতুন করে সংঘাতের আশঙ্কার মাঝেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনা ও মধ্যস্থতা অব্যাহত রয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি মঙ্গলবার দোহায় অনুষ্ঠিত ‘গ্লোবাল সিকিউরিটি ফোরাম’-এ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পর্যায়ভিত্তিক পরোক্ষ যোগাযোগ এখনো সক্রিয়।

আলোচনার গোপনীয়তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ড. আল-আনসারি উল্লেখ করেন, এ বিষয়ে সংবাদমাধ্যমে বিস্তারিত তথ্য না আসাটিই প্রমাণ করে যে মধ্যস্থতাকারীরা তাদের দায়িত্ব নিবিড়ভাবে পালন করছেন। তবে তিনি একই সঙ্গে কঠোর সতর্কতা দিয়ে বলেছেন, যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে পুরো অঞ্চল এক ধ্বংসাত্মক বৈশ্বিক যুদ্ধের সম্মুখীন হবে, যা কেবল মধ্যপ্রাচ্যের সীমানায় সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক শান্তিকেও মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দেবে।

সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মুখপাত্র জানান, দেশটির সীমানা রক্ষায় যেকোনো পদক্ষেপে দোহা রিয়াদের পাশে থাকবে। অতীতে যুদ্ধবিরতির মাধ্যমে সংকট নিরসনের প্রচেষ্টাগুলো ব্যর্থ হওয়ায় বর্তমানে লড়াই নতুন করে দানা বেঁধেছে বলে উল্লেখ করেন তিনি। যে কোনো সাময়িক যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির পথে একটি ধাপ হিসেবে উল্লেখ করে তিনি আঞ্চলিক সংকটগুলো সম্মিলিতভাবে সমাধানের ওপর জোর দেন।

ফোরামে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে আঞ্চলিক অস্থিরতাকে ব্যবহারের ঘটনা অত্যন্ত দুঃখজনক। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

আঞ্চলিক যুদ্ধের ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা কাতারের

আপলোডের সময় : 10:16:21 am, Wednesday, 21 October 2026