নন্দীগ্রামে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে উদযাপিত এই অনুষ্ঠানে বক্তারা সড়কে প্রাণহানি কমাতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালক ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে উপস্থিতি ও নেতৃত্ব দেন ‘নিরাপদ সড়ক চাই’ কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মো: জামাল হোসেন।

​এ সময় আয়োজিত র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, পুলিশ সদস্য এবং সাধারণ পথচারীরা অংশগ্রহণ করেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধুমাত্র আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং সর্বস্তরের জনগণকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ককে নিরাপদ ও প্রাণহানি মুক্ত রাখা সম্ভব বলে তারা অভিমত ব্যক্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

নন্দীগ্রামে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোডের সময় : 01:12:51 pm, Thursday, 22 October 2026