বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাবেক সভাপতি, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সাবেক আহ্বায়ক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাম আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ(২২ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে অবস্থিত নাট্য ও সাংস্কৃতিক সংস্থার মিলনায়তনে গভীর শোক ও শ্রদ্ধার সাথে এই স্মরণসভার আয়োজন করা হয়।
গাইবান্ধা নাগরিক সংগ্রাম কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সমন্বয়ক মিহির ঘোষ ।
ডিবিসি টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাজহারুল মান্নান, গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, শ্রমিক নেতা রেজাউন্নবী রাজু, সাংবাদিক ও সমাজকর্মী গোলাম রব্বানী মুসা, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু । এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
স্মরণসভার শুরুতে প্রয়াত এই নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই স্মরণসভায় বক্তারা কমরেড আমিনুল ইসলাম গোলাপের জাঁকজমকপূর্ণ ও দীর্ঘ কর্মময় জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা বলেন, আমিনুল ইসলাম গোলাপ স্বার্থহীন ভাবে আজীবন শ্রমজীবি মানুষ, কৃষক ও সাধারণ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আপসহীন সংগ্রাম করে গেছেন।
সভায় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে সমাজ পরিবর্তনের লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা 