1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর শহরে সিকিউরিটি গার্ড গোলাম মোস্তফার মরদেহ উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর শহরে সিকিউরিটি গার্ড গোলাম মোস্তফার মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৯৩ বার

উৎপল ঘোষ,যশোর জেলা প্রতিনিধি : যশোর শহরের আরবপুর এলাকার একটি ডিম বিক্রয় কেন্দ্রের সিকিউরিটি গার্ড গোলাম মোস্তফার (৫৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ওই কেন্দ্রের কলপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি শার্শার শালকোনা গ্রামে।

ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের সুপারভাইজার রুবেল হোসেন জানিয়েছেন, গোলাম মোস্তফা তাদের কোম্পানির কর্মী ছিলেন। তিনি আরবপুর এলাকার একটি ডিম বিক্রয় কেন্দ্রের নিয়োগপ্রাপ্ত ছিলেন। শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত তার ডিউটি ছিলো। সকাল নয়টার দিকে লোকজন ওই কেন্দ্রের সাপ্লাইয়ের পানির ট্যাপের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়া হয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ও হাসপাতালে চিকিৎসকরা মনে করছেন পানি ব্যবহারের সময় তিনি কলপাড়ে পড়ে গিয়ে মারা গেছেন। তার মরদেহ শালাকোনা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com