২০ বছরে পদার্পণ করছে ‘দৈনিক বিজনেস ফাইল’, ৭ নভেম্বর পল্টনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, ব্যাংক-বীমা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সংবাদ এবং বিশ্লেষণ তুলে ধরার ধারাবাহিকতায় ২০ বছরে পদার্পণ করতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক দৈনিক ‘দৈনিক বিজনেস ফাইল’। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৭ নভেম্বর ২০২৬, শনিবার রাজধানীর পুরানা পল্টনে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ও শুভানুধ্যায়ীদের মিলনমেলা।

সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সরকারের নীতিনির্ধারক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও গণমাধ্যমসংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপির। উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ ফজলুল রহমান, এমপির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব শহীদুল হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাছির জামাল এবং সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব শওকত হোসেন খানের।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সম্পাদক ও বাংলা একাডেমির আজীবন সদস্য অভি চৌধুরী বলেন, “১৯ বছরের সাফল্যময় যাত্রা পেরিয়ে ২০ বছরে পদার্পণ আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ‘দৈনিক বিজনেস ফাইল’ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ, দেশের শিল্প-বাণিজ্য, ব্যাংক-বীমা ও নতুন উদ্যোক্তাদের সম্ভাবনাকে ইতিবাচকভাবে তুলে ধরছে। আমাদের মূল শক্তি পাঠক ও শুভানুধ্যায়ীদের বিশ্বাস। আগামী দিনেও আমরা অর্থনৈতিক সাংবাদিকতায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

পত্রিকাটির এক জ্যেষ্ঠ প্রতিনিধি বলেন, দীর্ঘ ১৯ বছরের পথচলায় দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক নীতিমালার নানা দিক পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে ‘দৈনিক বিজনেস ফাইল’। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে পাঠকদের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে সত্যনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখাই তাদের অঙ্গীকার।

এদিকে, পত্রিকাটির এক শুভানুধ্যায়ী ও ব্যবসায়ী প্রতিনিধি বলেন, দেশের অর্থনীতির চিত্র তুলে ধরা এবং নতুন উদ্যোক্তাদের সম্ভাবনা ও উদ্যোগ সম্পর্কে পাঠকদের ধারণা দিতে অর্থনৈতিক সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘দৈনিক বিজনেস ফাইল’-এর ২০ বছরে পদার্পণ উপলক্ষে তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে পত্রিকাটির পক্ষ থেকে একটি বিশেষ স্মারক ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই আয়োজন পত্রিকাটির দীর্ঘ পথচলাকে উদ্‌যাপনের পাশাপাশি দেশের অর্থনৈতিক সাংবাদিকতার অগ্রযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করবে।

১৯ বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে ২০ বছরে পদার্পণের এই আয়োজন ‘দৈনিক বিজনেস ফাইল’-এর জন্য নতুন প্রত্যাশা, পাঠকের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং দায়িত্বশীল অর্থনৈতিক সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

২০ বছরে পদার্পণ করছে ‘দৈনিক বিজনেস ফাইল’, ৭ নভেম্বর পল্টনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

আপলোডের সময় : 09:12:26 pm, Saturday, 24 October 2026