গাইবান্ধায় ঘাঘট নদীতে নিখোঁজের ৫০ ঘণ্টা পর নিয়ন হুদার মরদেহ উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নাজমুল হুদা নিয়ন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ৫০ ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর রংপুর থেকে আসা ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) দুপুরে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন নিয়ন হুদা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন হুদা আরও দুজনের সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিলেন। অন্য দুজন তীরে ফিরে এলেও তিনি আর ফিরে আসেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়েও প্রথমদিকে তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিয়ন হুদার পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। অবশেষে নিখোঁজের প্রায় ৫০ ঘণ্টা পর রংপুর থেকে আসা ডুবুরি দলের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

গাইবান্ধায় ঘাঘট নদীতে নিখোঁজের ৫০ ঘণ্টা পর নিয়ন হুদার মরদেহ উদ্ধার

আপলোডের সময় : 09:14:16 pm, Saturday, 24 October 2026