1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাঞ্চন-শ্রীময়ীর রাজকীয় রিসিপশন, রিসিপশনে কারা কারা এসেছেন? - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাঞ্চন-শ্রীময়ীর রাজকীয় রিসিপশন, রিসিপশনে কারা কারা এসেছেন?

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৯৯ বার
কাঞ্চন-শ্রীময়ীর রাজকীয় রিসিপশন, কারা কারা এসেছেন বৌভাতে?
কাঞ্চন-শ্রীময়ীর রাজকীয় রিসিপশন, কারা কারা এসেছেন বৌভাতে?

বিনোদন ডেস্ক : কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ গত ২ মার্চ সন্ধ্যায় জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন। ৫৩ বছরের অভিনেতা সাত পাকে বাঁধা পড়েছেন ২৭ বছরের শ্রীময়ীর সঙ্গে। দক্ষিণ কলকাতার একটি বাসায় হয় বিয়ের আসর।

পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই চার হাত এক হয়েছে। এই যুগলের বিয়ের একাধিক ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এবার ৬ মার্চ ছিল তাদের রিসিপশন। এবার প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠানের ছবি।

কাঞ্চন-শ্রীময়ীর রিসিপশনও অনুষ্ঠিত হয় দক্ষিণ কলকাতার আলিশান এক ক্লাবে। রাজকীয় বৌভাতের অনুষ্ঠান উপলক্ষে শ্রীময়ী পরেছিলেন আইভরি রঙের একটি লেহেঙ্গা। সঙ্গে মানানসই জড়োয়ার গয়না। অপরদিকে স্ত্রীর সঙ্গে কনট্রাস্টে কাঞ্চন পরেন কালো শেরওয়ানি। সঙ্গে ভরাট কাজের একটি ওড়না নিয়েছিলেন।

রিসিপশনে কারা কারা এসেছেন?
কাঞ্চন-শ্রীময়ীর রিসিপশনে এসেছিলেন একাধিক টলিউড তারকা। এসেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, গীতশ্রী রায়, প্রমুখ। রিসিপশনে কাঞ্চনকে শ্রীময়ীর চোখে ডুবতে দেখা গেছে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। কিন্তু দুজনের ঘর বাঁধার রাস্তা একেবারেই ফুল বিছানো ছিল না।

সহ অভিনেতা থেকে স্বামী-স্ত্রী— এই লম্বা সফরে বহু বাধা এসেছে। কিন্তু হাত ছাড়েননি একে-অপরের। বরং আরও বেশি কাছাকাছি এসেছেন দুজনে। কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কির দাবি ছিল, বিধায়ক হওয়ার পর থেকেই চুটিয়ে প্রেম করতে শুরু করেন তারা। সেই সময় কাঞ্চনের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন শ্রীময়ী। ভোট প্রচার থেকে ত্রাণ বিতরণ— সর্বত্র কাঞ্চনের পাশে দেখা যেত শ্রীময়ীকেই। শোনা গিয়েছিল, কাঞ্চন এবং শ্রীময়ী নাকি লিভইনও করছেন।

ধীরে ধীরে কাঞ্চনের বাড়ির পূজা থেকে তার ছবির প্রিমিয়ার, সব জায়গায় শ্রীময়ীর অবাধ যাতায়াত শুরু হয়। তবে তখনও তারা সম্পর্কে আছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন। তবে পিঙ্কির সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেই সমস্ত গোপনীয়তার চাদর সরিয়ে দেন তারা। পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের ২৩ দিনের মাথায় শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সারেন কাঞ্চন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com