1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সমস্ত হাসপাতালের একই অবস্থা, মাটিতে রোগী : স্বাস্থ্যমন্ত্রী - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সমস্ত হাসপাতালের একই অবস্থা, মাটিতে রোগী : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১০৭ বার
সমস্ত হাসপাতালের একই অবস্থা, মাটিতে রোগী : স্বাস্থ্যমন্ত্রী
সমস্ত হাসপাতালের একই অবস্থা, মাটিতে রোগী : স্বাস্থ্যমন্ত্রী/ ছবি: ঢাকা পোস্ট

নিজস্ব প্রতিবেদক, সিলেট
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, গ্রামে-গঞ্জে ফার্মেসিতে অবৈধ চিকিৎসা ও ডাক্তারদের দৌরাত্ম্য বন্ধ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব না।

সেখানকার এমপি, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা আছে। তারা যদি এ সকল জায়গা পরিদর্শন করে চিহ্নিত করে আমাদের প্রতিবেদন দেন, আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওসমানী মেডিকেলে আমি আগেও এসেছি। তবে আজকে আসছি অন্য একটি দায়িত্ব নিয়ে। যা দেখলাম তাতে সমস্ত হাসপাতালের যে অবস্থা একই অবস্থা এখানেও, মাটিতে রোগী। আমি যেটা সমস্যা চিহ্নিত করতে পেরেছি সেটা হচ্ছে, আমাদের এখানে জনবলের অভাব বিভিন্ন উপজেলাতে।

তিনি বলেন, আমরা যদি উপজেলাগুলোতে ঠিকমতো চিকিৎসাসেবা দিতে পারি, তাহলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীদের মাটিতে শুয়ে থাকতে হবে না। এই সমস্যা একদিনে সমাধান করা সম্ভব হবে না। আমি চেষ্টা করছি পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করতে।

এক প্রশ্নের জবাবে সিলেটে চলমান বিভিন্ন প্রকল্পের ধীরগতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এইগুলা আমি জানি। এইগুলা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা যায় তার ব্যবস্থা আমি করব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com