1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিল্পী সমিতির নির্বাচনে টাকা লেনদেন, মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিল্পী সমিতির নির্বাচনে টাকা লেনদেন, মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৯৮ বার
শিল্পী সমিতির নির্বাচনে টাকা লেনদেন, মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক: চলতি মাসের শুরুতে শিল্পী সমিতি সভাপতি পদ থেকে অনেকটা দুঃখ ভরা মন নিয়ে বিদায় নেন এই কিংবদন্তি অভিনেতা।

শিল্পী সমিতির নির্বাচনে টাকা লেনদেন, মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টাকা লেনদেন হয় বলে বিস্ফোরক দাবি করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এরপরই মুখ খুললেন তিনি। জানালেন, শিল্পী সমিতির ভোটের সময় ভোটারদের টাকা দেওয়া হয়। সব পক্ষের কাছ থেকে টাকা নেন ভোটাররা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক বক্তব্য দিলেন ইলিয়াস কাঞ্চন।

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে সেক্রেটারি নিপুণের সঙ্গে সভাপতি পদে জয়ী হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। আলোচনায় পাশাপাশি শুরু থেকে এই কমিটিকে সমালোচনায় পড়তে হয়েছে।

অভ্যন্তরীণ কোন্দলের কারণে কমিটির নির্বাচিত ২১ জনকে কোনো মিটিংয়ে এক করতে পারেননি তারা। অনেক সদস্যের জন্য নিজের মতো করে কাজ করতে পারেননি বলে অভিযোগ করেন ইলিয়াস কাঞ্চন।

‘বেদের মেয়ে জোসনা’খ্যাত অভিনেতা বলেন, শিল্পী সমিতিতে দুই-তৃতীয়াংশের বেশি ভোটার আছেন, যাদের আমিও চিনি না, অনেকেও তাদের চেনেন না।

অথচ তারা শিল্পী সমিতির পূর্ণ সদস্য। ভোট প্রদান করেন, নির্বাচনও করেন। আর এ কারণে সিনিয়র শিল্পী ও প্রকৃত শিল্পীরাও সমিতিতে আসতে চান না। আসলে একবার যদি পূর্ণ সদস্য দিয়ে দেওয়া হয়, তখন বাদ দেওয়াটা মুশকিল।

তিনি বলেন, আমার কথা হচ্ছে, তারা থাকুন। সহযোগী হয়েই হোক। ভোটাধিকার না থাকুক। শুধু ভোটাধিকার থাকার কারণে নির্বাচনের সময়ে এরা বিশাল গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ভোটের সময় তাদের সবাইকে টাকা দেওয়া হয়। সব পক্ষের কাছ থেকে তারা টাকা নেন।

এ সংখ্যাটা কত জানতে চাইলে তিনি বলেন, আমি আসলে সংখ্যাটা উল্লেখ করতে পারব না। আমি দূরে থাকতে চাই। আমি যখন এসব নিয়ে কথা বলা শুরু করলাম, তখন এসব থেকে আমাকে অন্যরা দূরে রাখা শুরু করেন। আমিও এসব নিয়ে তাই আর মাথা ঘামাতে চাই না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com