1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেষ হলো ২ সিটির ভোটগ্রহণ, চলছে গণনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেষ হলো ২ সিটির ভোটগ্রহণ, চলছে গণনা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০৭ বার
শেষ হলো ২ সিটির ভোটগ্রহণ, চলছে গণনা

অনলাইন ডেস্ক, :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শনিবার বড় পরিসরে স্থানীয় সরকারের প্রথম ভোট অনুষ্ঠিত হলো।

সাধারণ ও উপনির্বাচন মিলিয়ে শনিবার (৯ মার্চ) ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই দিন বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা।

দুই সিটি কর্পোরেশনসহ সারাদেশে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে (পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ) ২৩৩টি নির্বাচন ও উপনির্বাচন হয়েছে আজ।

এরমধ্যে সিটি কর্পোরেশন একটি, সিটি কর্পোরেশনের শূন্য পদে চারটি, পৌরসভার সাধারণ নির্বাচন তিনটি, পৌরসভার শূন্য পদে উপনির্বাচন ১৫টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন (চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী আসন) ১৯০টি, জেলা পরিষদে শূন্য পদে সাতটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে, নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক শরীফুল আলম বলেন, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। বাকি নির্বাচনগুলো ব্যালট পেপারের মাধ্যমে হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com