
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :সাতক্ষীরায় যৌথ অভিযান চালিয়ে ১ জন মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নাসির উদ্দিনকে কলারোয়া উপজেলার শ্রীরামপুর থেকে গ্রেফতার করে।
র্যাব -৬ সুত্র থেকে জানা যায়,০৯ মার্চ র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং র্যাব-১, সিপিসি সদর এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর মহানগর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে চৌকস আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে আসামী এমদাদ হোসেনের পুত্র -মোঃ নাসির উদ্দিন (৫০) কে সাতক্ষীরা কলারোয়া উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার সময় তার হেফাজত হতে ১ টি পুরাতন বাটন মোবাইল, ২ টি সিমকার্ড, নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়। মামলা নং- ০৯/১০, বিভাগীয় বিশেষ জজ আদালত বরিশাল, কোতয়ালী থানার মামলা নং- ৭৮, তারিখঃ ২৫/০৫/২০১০ ইং, জি আর- ৪২৭/১০, ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ এর ১৯ (১) টেবিল ৩ (খ)। সাজা- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
গ্রেফতারকৃত আসামী ও আলামতসহ সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।