1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিনাইদহে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিনাইদহে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৮৭ বার
ঝিনাইদহে ফেন্সিডিলসহ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহে ফেন্সিডিলসহ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার: ঝিনাইদহ জেলার সদর হতে ১৫০ বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে র‍্যাব -৬ সিপিসি -২ ঝিনাইদহ ক্যাম্প।

আজ ৯ মার্চ শনিবার র‍্যাব -৬, সিপিসি-২, ঝিনাইদহ কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন মধুপুর বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ভোরে চারটা ত্রিশ মিনিটের সময় জেলার সদর থানাধীন মধুপুর গ্রামে মধুপুর চৌরাস্তা (ঝিনাইদহ টু মাগুরা মহা সড়ক) বাজারের মেসার্স মীর ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে।

ঝিনাইদহে ফেন্সিডিলসহ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে ফেন্সিডিলসহ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আসামী দেলোয়ার এর পুত্র মোঃ জুবায়ের হোসেন ওরফে জুয়েল(৩০) ও মৃত মাহাতাব এর পুত্র মোঃ নাগর হোসেন (২৮) এবং শাহাজাদা এর পুত্র মোঃ রমজান হোসেন দেওয়ান ওরফে রমজান(৩০) কে আটক করে। এ সময় ১৫০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com