1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফরিদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফরিদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৮৯ বার
ফরিদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের গুলি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

এছাড়া বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫টি গুলি ছুড়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (০৯ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ঠেনঠেনিয়া বাজার থেকে লুৎফর নামে এক ব্যক্তি বাড়ি ফেরার পথে তাকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। লুৎফর গত জাতীয় নির্বাচনে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মো. জামাল হোসেনের ঈগল প্রতীকের সমর্থক ছিলেন।

এর জের ধরে শুক্রবার বিকেলে বর্তমান সংসদ সদস্য শাহাদাব আকবরের সমর্থক ভাবুকদিয়া গ্রামের রিয়াজুলকে কুপিয়ে জখম করে ঈগলের সমর্থকরা।

এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যা ৬টার দিকে গট্টি ইউনিয়নের বাসিন্দা বর্তমান সংসদ সদস্য শাহদাবের সমর্থক মুরাদ মোল্লা ও একই ইউনিয়নের ঈগলের (জামালের) সমর্থক সালাম মোল্লার পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ইশারত মোল্লা (৪২), সুমন খান (৩৫), মোশারফ খান (৫৫), জাহিদ মোল্লা (৩৫) ও ছিদ্দিক মোল্লাসহ (৫৫) উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ সংঘর্ষের সময় ভাবুকদিয়া গ্রামের মিজান খানসহ উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করর ঘটনা ঘটে।

প্রসঙ্গত,গত দ্বাদশ জাতীয় নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন শাহদাব আকবর। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেন।

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করেন। এ নির্বাচনের শুরু থেকেই সালথা নৌকা ও ঈগলের সমর্থক এই দুই পক্ষে ভাগ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com