1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কোস্টগার্ডের ‘ভি-স্যাটনেট’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কোস্টগার্ডের ‘ভি-স্যাটনেট’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৬৬ বার
কোস্টগার্ডের ‘ভি-স্যাটনেট’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা/সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক , ইয়ুথ টেলিভিশন :
বিভিন্ন ভৌত অবকাঠামো এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহায়তায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীতে সংযোজিত হয়েছে ‘ভি-স্যাটনেট’ যোগাযোগ ব্যবস্থা।

রাজধানীর শেরেবাংলা নগরে কোস্টগার্ড সদর দফতরে এ যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

রোববার (১০ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ যোগাযোগ ব্যবস্থার নবনির্মিত পাঁচটি স্টেশন ও একটি আউটপোস্ট উদ্বোধন করেন তিনি।

এদিন কোস্টগার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিতে সকাল ১০টার দিকে কোস্টগার্ডের সদর দফতরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানিয়েছে, অনুষ্ঠানে সরকারপ্রধান নবনির্মিত বিসিজি স্টেশন কুতুবদিয়া, মহেশখালী, মীরসরাই, সন্দ্বীপ, নিদ্রাসকিনা এবং বিসিজি আউটপোস্ট শাহপরী উদ্বোধন করবেন।

এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ভিস্যাটনেট সিস্টেম চালু করা হবে বাহিনীর সদর দপ্তরসহ তিনটি জোনে। এই প্রযুক্তি ছয়টি জাহাজ ও সাতটি স্টেশনেও ভার্চুয়ালি উদ্বোধন করবেন শেখ হাসিনা।

পাশাপাশি বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক ও অসামরিক ব্যক্তিদের প্রধানমন্ত্রী পদক দেবেন। এবার ১০ জন করে পাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে। মৎস্য সম্পদ রক্ষা, বনজ সম্পদ রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষাসহ নানা কাজ বাহিনীটি করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com