1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধনবাড়ীতে প্রতিভা বৃত্তি প্রকল্পের ১৬ তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধনবাড়ীতে প্রতিভা বৃত্তি প্রকল্পের ১৬ তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ বার

মোঃ দেলোয়ার হোসেন, ক্রাইম রিপোর্টার: টাঙ্গাইলের ধনবাড়ী‌তে প্রতিভা বৃত্তি প্রকল্পের আয়োজনে ১৬ তম প্রতিভা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি মো.মাহবুবুর রহমান খান এবং সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল আমীন রইচ এর হাত ধরে । ২০০৬ সালে প্রতিভা বৃত্তি প্রকল্পের যাত্রা শুরু হয় । ২০০৬ সাল থেকে প্রতিভা বৃত্তি পরীক্ষা চালু হয়। তার ধারাবাহিকতায় প্রতিভা বৃত্তি প্রকল্প -২০২৩ এর বৃত্তি পরীক্ষা গতকাল বিকা‌লে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন ও সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এবছর ১১৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন । ধনবাড়ী ২ টি বিদ্যালয় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী ৪০ টা শিক্ষা প্রতিষ্ঠানের ১১৭৪ জন ছাত্র ছাত্রী অংশ নেয়। এদের মধ্যে নার্সিসা ১৩৪ জন ১ ম ১১৬ -২ য় ১১১-৩ য় ১২৮- ৪ র্থ ১৬৫- ৫ ম – ১৮০- ৬ ষষ্ঠ ১৪৯- ৭ ম ৮৮ – ৮ ম ১০৩ মোট ১১৭৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন শেখ মো: শামছুল হক সার্বিক সমন্বয়কারী হিসাবে দ্বায়িত পালন করেন মোঃ মাহমুদুল আমীন রইচ। প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি মো.মাহবুবুর রহমান খান জানান, প্রতিভা বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে‌ছে। প্রতিভা বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে‌ছে। প্রতিভা বৃত্তি পরীক্ষার কেন্দ্রে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে । পুলিশের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিল। এদিকে অবিভাবকদের সা‌থে কথা ব‌লে জানা যায় , এমন মেধা বৃত্তি পরীক্ষা মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি আরো আগ্রহ বারবে। এই ধরনের প্রতিযোগিতামূলক বৃ‌ত্তি পরিক্ষা মেধার বিকাশ ঘটবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights