1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৬৭ বার

মাহমুদুল হাসান (শুভ) কাজীপুর সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৩৯) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। রোববার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক মোঃ আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।

আদেশে বলা হয়, আসামিকে দি পেনাল কোডের ৩০২ ধারায় দন্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। দণ্ডপ্রাপ্ত নাহিদ ইমরান নিয়ন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে। নিয়ন স্হানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ছিলেন।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত( পিপি) জীবনন্নেছা (জেবা রহমান) এসব তথ্য নিশ্চিত করেছেন। আদালতের পেশকার মোহাম্মদ আলী জানান,দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন। মামলার অভিযোগপএ সূএে জানা যায়, নিয়নের জুয়া খেলার নেশা ছিলো। জুয়া খেলে অনেক টাকা ঋণ হওয়ায় বিভিন্ন সময় মায়ের কাছে অর্থ দাবি করতেন তিনি, এ নিয়ে মায়ের সঙ্গে তার কথা – কাটাকাটি হয়। একপর্যায়ে নিয়ন তার মাকে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে মা রশিদা খাতুন কে (৬৫) বিছানার ওপর ফেলে ধারালো ছুরি দিয়ে জুবাই করে পালিয়ে যায়।

পরে নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০২১ সালের ২২ ডিসেম্বর রাতে ঢাকার গাজীপুর থেকে নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার পর নিয়ন মাকে হত্যার দায় স্বীকার করে, দীর্ঘ সাক্ষী প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে আজ আদালত এই রায় ঘোষণা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com