1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ চোরাই মালামালসহ চোর চক্রের ৮ সদস্য আটক”৪টি ট্রাক জব্দ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ চোরাই মালামালসহ চোর চক্রের ৮ সদস্য আটক”৪টি ট্রাক জব্দ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৭৭ বার

মোঃ লুৎফর রহমান লিটন,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে মহাসড়কে পশে সরকারী ও বেসরকারী চোরাই মালামাল ক্রয় বিক্রয় কালে চোর চক্রের চক্রের আট সদস্যকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা।

মহাসড়কের এরিস্টোক্রেট হোটেলের পার্শে ধোপাকান্দি এলাকায় মহাসড়কের পাশে বিভিন্ন চোরাই দোকানে অভিযান চালিয়ে ছয় বস্তা সরকারি চাউল,৩৭ কেজি গম,৩৯১ কেজি রড, ৯০ কেজি কয়লা, নগত ৮৪ হাজার ৪০০ টাকা সহ আটজন আসামিকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটক কৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার সড়াতৈল গ্রামের আবুল হোসেনের ছেলে,আশরাফুল ইসলাম,রায়গঞ্জ থানার বাশুলিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে, হাফিজুল ইসলাম,সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মুকুল হোসেন এর ছেলে মিরাজুল ইসলাম,ধোপাকান্দি এলাকার আব্দুর রশিদের ছেলে নুর হোসেন (২৬) ও জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার ইটাখোলা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে ড্রাইভার ইমরান হোসেন (৩৫), দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার রাজারামপুর ফকিরবাড়ি এলাকার হাইকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন ড্রাইভার (২৪), পঞ্চগড় জেলার সদর থানার ভুজুরীপাড়া এলাকার মো: জামাল উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৩০)ও পষ্চিম মালানী এলাকার হাফেজ আলীর ছেলে জসিমউদদীন (২৪) ।

সোমবার (১১ই মার্চ) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় র‍্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব১২ এর কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লীডার মো:ইলিয়াস খান।

তিনি আরও জানান, মহাসড়কে চোরাইকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ও আটককৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com