1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাংবাদিক রানার মুক্তির দাবীতে পলাশবাড়ীতে মানববন্ধন - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাংবাদিক রানার মুক্তির দাবীতে পলাশবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১০৮ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ সকল কলম সৈনিক এক হও, এক হও’ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলো “এই শ্লোগাণ কে সামনে রেখে দৈনিক দেশ রুপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান ও সারাদেশে সাংবাদিক নির্যাতন, হয়রানির প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদু এর সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম এর আহবানে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ সভাপতি সাইদুর রহমান প্রধান, সহ সভাপতি নুরুল ইসলাম,প্রেসক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,সাংবাদিক মতিন মোহাম্মাদসহ অন্যান্যরা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিস্ট পার্টি সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু। এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

বক্তারা,নকলা উপজেলার সাংবাদিক শফিউজ্জামান রানা কে কারাদন্ড প্রদানের প্রতিবাদে নিন্দা জ্ঞাপন করেন এবং সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তি দাবী করেন। এছাড়া সাংবাদিক কে নির্যাতন ও হয়রানিকারি ইউএনও এবং এসিল্যান্ডের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com