1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ী ব্লাড ডোনার সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ টাকায় ইফতার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ী ব্লাড ডোনার সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ টাকায় ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০৭ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ ভয়কে জয় করি” স্বেচ্ছায় রক্তদান করি”এই স্লোগান কে নিয়ে পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি তিন বছরে পদার্পন করছে। ইহা একটি রক্তদান ও পরিবেশবান্ধব সংগঠন।

যার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছায় মুমূর্ষ রোগীকে রক্তদান করা ও পরিবেশ রক্ষার্থে গাছ লাগানো। ইতিমধ্যে সংগঠনটি বহু মানুষের মনে জায়গা করে নিয়েছেন তাদের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের মাধ্যমে।

১৩ই মার্চ বুধবার গৌরবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পলাশবাড়ী কালীবাড়ি বাজারের হাট মসজিদ সংলগ্ন ১২০ জনের অধিক গরীব দুঃখী রোজাদার মানুষের মাঝে ৫ টাকায় ইফতার বিতরণ করা হয়েছে।

এসময় ৫ টাকায় ইফতার ক্রেতা রোজাদারদের সাথে কথা বললে তারা জানান, বর্তমানে বাজারে সবকিছুর দাম চড়া আমরা ৫ টাকায় ইফতার পেয়ে অনেক খুশি। এবং তারা পলাশবাড়ী ব্লাড ডোনার সোসাইটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সোসিটির সমন্বয়ক মোজাহিদ মুন্সী,রায়হান সরকার,শাহাদাত হোসেন সাগর,সদস্য, ইমরান ইসলাম, সোহান বাবুসহ আরো অনেকে।

উল্লেখ্য উক্ত সংগঠনের সমন্বয়ক মুজাহিদ মুন্সি জানান সমাজের গরীব ও অসহায় মানুষকে নিয়ে কাজ করে যাবে পলাশবাড়ী ব্লাড ডোনার সোসাইটি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com