1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভুরুঙ্গামারীতে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার। - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভুরুঙ্গামারীতে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার

খালেদ মাহমুদ, (ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম) :কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিপন্ন প্রজাতির এক পাহাড়ী শকুন উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দুপুরে শকুনটি উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করেছে এলাকাবাসী। জানা গেছে, রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের জনৈক মাইনুল ইসলাম সুজন ডিপের হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ শকুনটি উড়ে এসে তার মটরসাইকেলের সামনে পড়ে। পরে তিনি মটরসাইকেল থামিয়ে স্থানীয়দের সহযোগিতায় শকুনটি উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন। খবর পেয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে গিয়ে শকুনটি উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার জানান, শকুনটি উদ্ধার করে প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে আসা হয়েছে। শকুনটিকে দেখে অসুস্থ মনে হচ্ছে মনে। প্রাথমিক চিকিৎসা শেষে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com