1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের এমপি আব্দুল হাই ইন্তেকাল করেছেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের এমপি আব্দুল হাই ইন্তেকাল করেছেন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১১৫ বার

সুমন কুমার বিশ্বাস, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের পাঁচবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ভোরে থাইল্যান্ডের বামরুনদগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বেশ কিছুদিন ধরে লিভার জটিলতাসহ নানা রোগে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সংসদ সদস্য আব্দুল হাই। অবস্থার অবনতি হলে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা স্বাধীনতাবিরোধীদের রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশে ঝিনাইদহে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছে জেলা আওয়ামী লীগ। ১৯৫২ সালের পহেলা মে শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে জন্মগ্রহণ কনেন আব্দুল হাই। বাবা ফয়জুদ্দিন মোল্লা ও মা ছকিরন নেছা দম্পতির ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে তিনি সবার ছোট। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দেশ স্বাধীনের পর তিনি ঝিনাইদহ যুবলীগের আহ্বায়ক ও ১৯৭৩ সালে যুবলীগের মহকুমা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আশির দশকে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। পরে ১৯৮৭ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কাউন্সিলের যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এর দুবছর পর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি-জামায়াত জোটের ক্ষমতায় আসার সেই নির্বাচনে সারা দেশে আওয়ামী লীগের ৫৮ জন প্রার্থী বিজয় লাভ করেছিল। যার মধ্যে উল্লেখযোগ্য একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com