1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লাখাইয়ে ক্ষিতীশ হত্যার ২ আসামী গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লাখাইয়ে ক্ষিতীশ হত্যার ২ আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০৬ বার

স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাইয়ে ক্ষিতিশ সরকার হত্যার মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। চট্টগ্রাম ও তেলিয়াপাড়া এলাকা থেকে সুভাষ সরকার ও দিলীপ সরকার কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ক্ষিতিষ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) চম্পক দাম জানান গত শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ চট্টগ্রাম র‍্যাব ৭ ও হবিগঞ্জ র‍্যাব ৯ এর সার্বিক সহযোগিতায় পৃথক পৃথক অভিযান চালিয়ে র‍্যাব ৭ চট্টগ্রাম এর সহায়তায় চট্টগ্রাম পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মৃত সুনেন্দ সরকার এর ছেলে দিলীপ সরকার(৪৫) কে গ্রেপ্তার করেন।এবং একই রাতে র‍্যাব ৯ হবিগঞ্জ এর সহায়তায় তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মৃত সুনেন্দ সরকার এর ছেলে সুভাষ সরকার (৪৮) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

গ্রেফতারের বিষয়নিশ্চিত করেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের। তিনি বলেন গ্রেপ্তারকৃত আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com