ঢাকা বিভাগ থেকে বাদ পড়লেন যাঁরা
টাংগাইল-৩ আসনে আতাউর রহমান খানের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মো. কামরুল হাসান খান; টাংগাইল-৪ আসনে মোহাম্মদ হাছান ইমাম খাঁনের পরিবর্তে পেয়েছেন মো. মোজহারুল ইসলাম তালুকদার; টাংগাইল-৫ আসনে মো. ছানোয়ার হোসেনের পরিবর্তে মো. মামুন–অর–রশিদ; টাংগাইল-৮ আসনে মো. জোয়াহেরুল ইসলামের পরিবর্তে পেয়েছেন অনুপম শাহজাহান জয়; কিশোরগঞ্জ–২ আসনে নূর মোহাম্মদের পরিবর্তে পেয়েছেন আবদুল কাহার আকন্দ; মানিকগঞ্জ-১ আসনে এ. এম. নাঈমুর রহমানের পরিবর্তে পেয়েছেন মো. আব্দুস সালাম; ঢাকা-৫ আসনে কাজী মনিরুল ইসলামের পরিবর্তে পেয়েছেন হারুনর রশীদ মুন্না; ঢাকা-৭ আসনে হাজী মো. সেলিমের পরিবর্তে পেয়েছেন মোহাম্মদ সোলায়মান সেলিম; ঢাকা-১০ আসনে মো. শফিউল ইসলামের পরিবর্তে পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ; ঢাকা-১১ আসনে এ. কে. এম. রহমতুল্লাহর পরিবর্তে পেয়েছেন মোহাম্মদ ওয়াকিল উদ্দিন; ঢাকা-১৩ আসনে মো. সাদেক খানের পরিবর্তে পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক; ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টুর পরিবর্তে পেয়েছেন মাইনুল হোসেন খান; গাজীপুর-৩ আসনে মুহাম্মদ ইকবাল হোসেনের পরিবর্তে পেয়েছেন রুমানা আলী; নরসিংদী-৩ আসনে জহিরুল হক ভূঞা মোহনের পরিবর্তে পেয়েছেন ফজলে রাব্বি খান; ফরিদপুর–১ আসনে মনজুর হোসেনের পরিবর্তে পেয়েছেন মো. আব্দুর রহমান; ফরিদপুর-৩ আসনে খন্দকার মোশাররফ হোসেনের পরিবর্তে পেয়েছেন শামীম হক।
ময়মনসিংহ বিভাগ থেকে বাদ পড়লেন যাঁরা
জামালপুর-১ আসনে আবুল কালাম আজাদের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন নূর মোহাম্মদ; জামালপুর-৪ আসনে মো. মুরাদ হাসানের পরিবর্তে পেয়েছেন মো. মাহবুবুর রহমান; জামালপুর-৫ আসনে মো. মোজাফফর হোসেনের পরিবর্তে পেয়েছেন মো. আবুল কালাম আজাদ; শেরপুর-৩ আসনে এ কে এম ফজলুল হকের পরিবর্তে পেয়েছেন এ ডি এম শহিদুল ইসলাম; ময়মনসিংহ-৩ আসনে নাজিম উদ্দিন আহমেদের পরিবর্তে পেয়েছেন নিলুফার আনজুম; ময়মনসিংহ-৫ আসনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের পরিবর্তে পেয়েছেন মো. আব্দুল হাই আকন্দ; ময়মনসিংহ-৯ আসনে আনোয়ারুল আবেদীন খানের পরিবর্তে পেয়েছেন আব্দুস সালাম; নেত্রকোনা-১ আসনে মানু মুজুমদারের পরিবর্তে পেয়েছেন মোশতাক আহমেদ রুহী; নেত্রকোনা-৫ আসনে ওয়ারেসাত হোসেন বেলালের পরিবর্তে পেয়েছেন আহমদ হোসেন।
সিলেট বিভাগ থেকে বাদ পড়লেন যাঁরা
সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন রনজিত চন্দ্র সরকার; সুনামগঞ্জ-২ আসনে জয়া সেন গুপ্তার পরিবর্তে পেয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ; সিলেট–৫ আসনে হাফিজ আহমদ মজুমদারের পরিবর্তে পেয়েছেন মাসুক উদ্দিন আহমদ; মৌলভীবাজার-৩ আসনে নেছার আহমদের পরিবর্তে পেয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান; হবিগঞ্জ-১ আসনে গাজী মোহাম্মদ শাহনওয়াজের পরিবর্তে পেয়েছেন ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী; হবিগঞ্জ-২ আসনে মো. আব্দুল মজিদ খানের পরিবর্তে পেয়েছেন ময়েজ উদ্দিন শরীফ।
চট্টগ্রাম বিভাগ থেকে বাদ পড়লেন যাঁরা
ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ আসনে মোহাম্মদ এবাদুল করিমের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ফয়জুর রহমান; কুমিল্লা-১ আসনে মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার পরিবর্তে পেয়েছেন মো. আবদুস সবুর; কুমিল্লা-৮ আসনে নাছিমুল আলম চৌধুরীর পরিবর্তে পেয়েছেন আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন; চাঁদপুর-১ আসনে ড. মহীউদ্দিন খান আলমগীরের পরিবর্তে পেয়েছেন সেলিম মাহমুদ; চাঁদপুর-২ আসনে মো. নুরুল আমিনের পরিবর্তে পেয়েছেন মোফাজ্জল হোসাইন চৌধুরী; নোয়াখালী-৬ আসনে আয়েশা ফেরদাউসের পরিবর্তে পেয়েছেন মোহাম্মদ আলী; চট্টগ্রাম-১ আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবর্তে পেয়েছেন মাহাবুব উর রহমান; চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলমের পরিবর্তে পেয়েছেন এস এম আল মামুন; চট্টগ্রাম-১২ আসনে সামশুল হক চৌধুরীর পরিবর্তে পেয়েছেন মোতাহেরুল ইসলাম চৌধুরী; কক্সবাজার-১ আসনে জাফর আলমের পরিবর্তে পেয়েছেন সালাহ উদ্দিন আহমদ।







