1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শৈলকুপায় ৩৫ রাউন্ড তাজা বুলেটসহ ২ জন সন্ত্রাসী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শৈলকুপায় ৩৫ রাউন্ড তাজা বুলেটসহ ২ জন সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : ঝিনাইদহের শৈলকুপা হতে ৩৫ রাউন্ড তাজা বুলেটসহ ২ জন সন্ত্রাসীকে রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করে র্যাব -৬। র্যাব -৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,২৬ নভেম্বর ২৩ র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন রামচন্দ্রপুর গ্রামে এলাকায় কতিপয় ব্যক্তি সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে অবৈধভাবে গুলিসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি রাত ০২.৩০ মিনিটে জেলার শৈলকুপা থানাধীন রামচন্দ্রপুর গ্রামে এলাকায় একটি বিশেষ অভিযা চালিয়ে সন্ত্রাসী ইউসুফ হোসেনের পুত্র মোঃ বাচ্চু হোসেন ওরফে বাচ্চু(২৪) এবং একই এলাকার মৃত শফিউদ্দিনের পুত্র মোঃ ইদ্রিস মন্ডল(৫০) কে গ্রেফতার করে।

No description available.

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৩৫ রাউন্ড তাজা গুলি, ০১টি মোবাইল ও ০২টি সিমকার্ডসহ উদ্ধার করা হয়।ধৃ আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা, চাঁদাবাজি, রাহাজানীসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করে আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com