1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোপালগঞ্জে গাঁজা ও ১টি পিকআপসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোপালগঞ্জে গাঁজা ও ১টি পিকআপসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৬৮ বার

উৎপল ঘোষ যশোর প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর থানা হতে ৫০ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ৪ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬

গোপালগঞ্জ র‍্যাব -৬ ভাটিয়াপাড়া ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ পৌরসভার হরিদাসপুর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি একটি পিকআপে করে গোপনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুলতান শাহী গ্রামের আসামী আবু তালেব শেখের পুত্র আজিজ শেখ (২৬). পিতাঃ আবু তালেব শেখ ও বাশখালী গ্রামের খোরশেদ আলমের পুত্র মোঃ জাবেদ হোসেন (২৩) একই এলাকার গিয়াস উদ্দিনের পুত্র মোঃ ইমানুর রহমান (২১) এবংচট্ট্রগ্রাম জেলার মিরশরাই ধুম গ্রামের জহুরুল হকের পুত্র আরিফ হোসেন (২৬) কে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের হেফাজত হতে ৫০ কেজি গাজা ও গাজা পরিবহনের কাজে ব্যাবহৃত একটি পিকআপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীগণকে গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com