
উৎপল ঘোষ,যশোর জেলা প্রতিনিধি : যশোর বেনাপোলে পোর্ট থানার পুটখালী এলাকা হতে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর
র্যাব -৬,সিপিসি-৩ যশোর কোম্পানি অধিনায়ক মেজর মোঃ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,নিয়মিত টহলের অংশ হিসেবে ক্যাম্পের এর একটি আভিযানিক দল ১৮ মার্চ রাত আনুমানিক ২.১৫ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়ন এর পুটখালী গ্রামের মোঃ শহিদুল্লাহ এর একতলা বিল্ডিং বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুটখালী গ্রামের হবিবর রহমানের পুত্র সুমন (৩৫) কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্ত মতে উক্ত একতলা বিল্ডিং বাড়ির সিড়ির মাঝে রাখা খড়ের গাদার মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০২ টি বস্তায় বিশেষভাবে রক্ষিত ২৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে সে বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ/বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত আসামী আরো জানায়, তার নিজ বাড়িতে মাদকদ্রব্য না রেখে, তার চাচাতো ভাই মোঃ শহিদুল্লাহ’র বাড়িতে প্রতিনিয়ত মাদকদ্রব্য মজুদ করে আসছিল। যেহেতু মোঃ শহিদুল্লাহ ঢাকায় গার্মেন্টস এ চাকুরী করে, তাই তার বাড়িতে মাদকদ্রব্য রাখলে কেউ সন্দেহ করবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের তথ্য পাবে না মর্মে গ্রেফতারকৃত আসামীর বিশ্বাস ছিল। গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন রহমান (৩৫) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি ও বিশেষ ক্ষমতা আইনে ১ টি মামলা বিচারাধীন রয়েছে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী’কে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।