1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পথশিশুদের সাথে ঝিকরগাছা স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পথশিশুদের সাথে ঝিকরগাছা স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৮৯ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : পথশিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঝিকরগাছা ক্রিকেট একাডেমীর আলোকিত পথ নৈশ বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, যুবলীগ নেতা সাজ্জাত নুরুল হক বিন্তুু, জাফিরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, মিজানুর রহমান, শাহা জামাল শিশির, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফারক হোসেন, যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, আশাকুল ইসলাম, ড্যানি, নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইসমাইল হোসেন, শাকিল খান, শাহিন, সবুজ হোসেন, ঝিকরগাছা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, গদখালীর সভাপতি আবুল হোসেন, নাভারন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবি শিকদার, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন , সহ সভাপতি সাইফুল ইসলাম, সবুজ হোসেন, ছাত্রলীগ নেতা হৃদয়, শাহরিয়ার হোসেন, শেখ আসিফ প্রমুখ। উল্লেখ্য সকালে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com