1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আগুনে পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আগুনে পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৯৪ বার
আগুনে পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি
আগুনে পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি

বিনোদন ডেস্ক
আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হলো অভিনেত্রী কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়ি। শুক্রবার (১৫ মার্চ) মাঝরাতে অভিনেত্রীর লস অ্যাঞ্জেলেসে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আগুন নিয়ন্ত্রনে আনতে ১৩টি ইঞ্জিনসহ ৯৪ জন দমকল কর্মী সেখানে পৌঁছান। এদের মধ্যে গুরুতর আহত হন দুজন দমকল কর্মী।

তাদের জরুরি ভিত্তিতে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুল্যান্স এসে পৌঁছায়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশের ভাষ্যমতে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

২০১৯ সালে বিলাসবহুল বাংলোটি কিনেছিলেন অভিনেত্রী কারা ডেলেভিনে। বাড়িটির আনুমানিক মূল্য সাত মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের হিসাবে প্রায় ৭৭ কোটি টাকা।

বিলাসবহুল এই বাংলোতে পুল, ট্রাম্পোলিনসহ আরও অনেক অভিজাত ব্যবস্থা রয়েছে। আট হাজার স্কয়ার ফিটের বাংলোটির পেছনের একটি ঘর থেকেই আগুন দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে।

এরপর প্রতিবেশীরাই দমকল বাহিনীকে খবর দেয়। দুই ঘণ্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে।অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে একের পর এক দমকল আসছে।

একটি পোস্টে সকলকে ধন্যবাদ জানিয়ে কারা লেখেন, ‘আমি সকল দমকল কর্মী ও সেই সকল মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এ ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন।’ ৩১ বছর বয়সী কারা ডেলেভিনে মডেল হিসেবেই সকলের কাছে বিশেষ পরিচিত।

২০১০ সালের শুরুতে ফ্যাশন মডেল হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন কারা। এরপর অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে ‘সুইসাইড গেম’-এ অভিনয় করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com