1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নওগাঁয় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে এমপি সুমনের মতবিনিময় সভা - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নওগাঁয় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে এমপি সুমনের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১১৭ বার

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে মাসিক সমন্ময় সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১৯ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমন্বয়সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাযহারুল ইসলাম, ইনস্ট্রাক্টর উপজেলা রির্সোস সেন্টার রবিউল ইসলাম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুনার রশিদ,সহকারী শিক্ষা অফিসার মোঃ তোফায়েল আহম্মেদ,সহকারী ইন্সট্রাকক্টর আ খ ফররুখ আহম্মেদ, প্রধান শিক্ষক আজহার আলী, সহকারী শিক্ষক পারভীন আকতার, পাথাইল ঝাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিমা আকতার, ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই নওগাঁ কামাল উদ্দিন টগর, উপজেলা স্বেবচ্ছা সেবক লীগের সভাপতি আবু উজ্জল সহ উপজেলার একশত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওশিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার পবিত্র কুমার প্রামানিক ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com