1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর অভয়নগরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৪৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর অভয়নগরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার

যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৪ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অভয়নগর উপজেলার নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মো. আলী আহম্মদ খান ও নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার জেসমিন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, ডা. আলীমুর রাজিব, শিক্ষক সুনীল দাস, এসএম ফারুক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আবুল কাশেম, নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা পরিষদের নাজির সুব্রত কুমার রায়, অফিস সহকারী সিধু বিশ্বাস, টেকনিশিয়ান দেবাশীষ দাস নান্টু প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com