1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৮৫ বার

জয় মহন্ত অলক ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রাজু (১২) ও কাওসার আলী (৭ ) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজু চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও নিহত কাওসার আলী ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং তারা সম্পর্কে চাচাতো ভাই ছিলো বলে তথ্য পাওয়া যায়।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলো তারা। অনেক খোজা খুজির পর পাওয়া না গেলে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.বি.এম ফিরোজ ওয়াহিদ।

তিনি বলেন, বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com