1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উপহার হিসেবে রাসিকের স্বাস্থ্যসেবায় যুক্ত হলো কার্ডিয়াক এ্যাম্বুলেন্স - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উপহার হিসেবে রাসিকের স্বাস্থ্যসেবায় যুক্ত হলো কার্ডিয়াক এ্যাম্বুলেন্স

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ ভারত সরকারের সৌজন্য উপহার হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনকে প্রদানকৃত কার্ডিয়াক এ্যাম্বুলেন্স নগরবাসীর চাহিদা সাপেক্ষে দ্রুত চালুর নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর পরিপ্রেক্ষিতে মহানগরবাসীর স্বাস্থ্যসেবায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে যুক্ত হয়েছে কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা। এখন থেকে নির্দিষ্ট আবেদন ফরমের মাধ্যমে আবেদন করে মহানগরবাসী কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশনের এ্যাম্বুলেন্স ব্যবহার নীতিমালা অনুযায়ী ভাড়া প্রযোজ্য হবে। কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ব্যবহার সহযোগিতায় জরুরী নম্বরসমূহ হচ্ছে- রাজশাহী সিটি কর্পোরেশনের আবাসিক চিকিৎসক (সিটি হাসপাতাল) ডা. মো. তারিকুল ইসলাম বনি, মোবাইল নম্বর: ০১৭৪০-৯৮৭৬৯০। মেডিকেল অফিসার (সিটি হাসপাতাল) ডা. মো. নাসরুল্লাহ্ দেওয়ান বাঁধন, মোবাইল নম্বর: ০১৭৬৩-৭৪৬১৬৭। প্রশাসনিক কর্মকর্তা (সিটি হাসপাতাল) মো. জাকির হোসেন, মোবাইল নম্বর: ০১৭২৭-১৪৪৪৯৫, হটলাইন নম্বর: ০১৭৫৮-৯০১৯০৩ এবং ১৬১০৫। উল্লেখিত নম্বরসমূহে যোগাযোগ করে নীতিমালা অনুযায়ী কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন মহানগরবাসী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com