1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইফতার কিনতে গিয়ে নছিমনের ধাক্কায় একই গ্রামের ৩জন নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইফতার কিনতে গিয়ে নছিমনের ধাক্কায় একই গ্রামের ৩জন নিহত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯৮ বার

ওমর ফারুক,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নছিমনের ধাক্কায় ব্যাটারি চালিত অটো চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (২২মার্চ) সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন

চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তারা। নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মুত্তালিব মিয়া, একই গ্রামের বুধা শেখের ছেলের সবুজ মিয়া,মজিবুর রহমানের ছেলে অটোচালক আশরাফুল ইসলাম।

এঘটনায় বেলাল মিয়া (৪৫) ও আমিরুল ইসলাম (৩৩) নামে দুইজন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, নিহতরা বাড়ি থেকে ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে নাকাইহাট যাচ্ছিলেন । পথে

গাইবান্ধা-গোবিন্দগঞ্জ-ভাইয়া নাকাইহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছলে মাটির পাতিল বোঝাই একটি নছিমনকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অটো রিকশা ও নছিমন খাদে পড়ে অন্তত পাঁচজন আহত হয়। পরে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মোত্তালেব মিয়া ও সবুজ মিয়া মারা যান এবং অটোচালক আশরাফুল ইসলাম গাইবান্ধা জেনারেল হাসপাতালে গভীর রাতে মারা যান।

প্রতিবেশি মোনারুল ইসলাম বলেন, আজ শুক্রবার গ্রামের মসজিদের ইফতার পার্টি ছিল। সেই ইফতার সামগ্রী কিনতে নিহত পাঁচজন একটি অটো যোগে নাকাইহাট বাজার করতে যান। পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজনই আহত হন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে স্বজনরা লাশ বাড়িতে নিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com