1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোহাম্মদ ইমাম হাসান (সোহান)
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার

গত ২৭শে নভেম্বর ২০২ ৩ইং তারিখে এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে টাঙ্গাইলের ধনবাড়ী-মধুপুর এবং জামালপুরের সরিষাবাড়ী অঞ্চলের কবি সাহিত্যিকদের সংগঠন ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।  ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ এর নির্ধারিত ঠিকানা ৭/৮, কেন্দুয়া রোড, চালাষ, ধনবাড়ী, টাংগাইল । উক্ত ভার্চুয়াল মিটিংএ সর্বসম্মতিক্রমে পূর্নাঙ্গ কমিটি মনোনীত করা হয় ।

ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের উপদেষ্টা মণ্ডলী – প্রাকৃতজ শামীমরুমি টিটন ,আবুল হোসেন সরকার , মোঃ এনামুল হক তালুকদার,আজিজুর রহমান বাবলা, থিওফিল নকরেক এবং

মো. সেলিম হাসান দুর্জয় । সভাপতি-মোঃ আব্দুর রাজ্জাক ভূঁইয়া,সহ-সভাপতি-মোঃ মাহমুদুল হক (দুলাল),নির্ম্মল চন্দ্র সাহা (দুলাল) এবং বিশ্বজিৎ কুমার দাস । সাধারণ সম্পাদক-মোঃ রাজিবুর রহমান। সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ।

সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ ইমাম হাসান (সোহান)। গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক-মোহাম্মদ রবিউল আলম (টুকু)। সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক-মোহাম্মদ ওমর ফারুক। অর্থ সম্পাদক-মোঃ ওমর আলী।তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক -আবু সাঈদ দেলোয়ার। মহিলা বিষয়ক সম্পাদক-শামছুন্নাহার রুবাইয়া।দপ্তর সম্পাদক-মোঃ আমিনুল ইসলাম নিরব। প্রচার সম্পাদক-জীবন মাহমুদ।সহ-প্রচার সম্পাদক-আর্য সারথী।

কার্যনির্বাহী সদস্য-মোহাম্মদ জিয়াউর রহমান, হাবিবা আক্তার, মোঃ রোকন মিয়া এবং মোঃ গোলাম মোস্তাফা ছিদ্দীকী। ধনবাড়ী মধুপুর, সরিষাবাড়ী এবং গোপালপুরের মাটি ও মানুষের সাথে যমুনা নদীর শাখা এবং প্রশাখা নদী ঝিনাই ও বৈরান বিদৌত যে জীবন জীবিকার আত্মিক সম্পর্ক সেই ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখার তাগিদে এই অঞ্চলের কবি সাহিত্যিকদের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন এই ঝিনাই বৈরান সাহিত্য পরিষদ । সম্পূর্ণ অলাভজনক এই সাহিত্য পরিষদে সাহিত্যমনা সকলের অংশগ্রহণের সুযোগ থাকছে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com