1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লাঙ্গলবাঁধে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লাঙ্গলবাঁধে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৪২ বার

মিজানুর রহমান,শ্রীপুর (মাগুরা ) সংবাদদাতা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে লাঙ্গলবাঁধে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় লাঙ্গল বাঁধ দারুল ইসলামিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অহনা আর্ট স্কুলের আয়োজনে পেট্রো বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিশু শিক্ষার্থীরা এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । লাঙ্গল বাঁধ দারুল ইসলামিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সভাপতি ইউসুফ আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শ্রীখোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights