1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীর কালীগঞ্জে অটো উল্টে  ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীর কালীগঞ্জে অটো উল্টে  ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১০৮ বার

বিপুল রায়-  কুড়িগ্রাম প্রতিনিধিঃ এ জেনো বড় কষ্টের  বিষয় মায়ের সামনেই তার ৬ বছরের শিশুকন্যা অটোচাপায় মৃত্যু ঘটলো এটা জেনো কিছুতেই মানতে পারছেন মৌসুমীর মমতাময়ী মা গোলাপী বেগম। এমনই করুণ দৃশ্য এবং ঘটনা ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে মৌসুমি আক্তার (৬) নামে এক কন্যাশিশু অটোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন। ঘটনাটি ঘটেছে  কালীগঞ্জের মন্নেয়ারপাড় ব্রীজের পাশেই। জানা যায় মা এবং মেয়ে রংপুর থেকে আসার পথে মন্নেয়ারপাড়ের ব্রীজ সংলগ্ন মরণফাঁদে পরিণত হওয়া বেহাল  খানাখন্দে ভরা কাচা রাস্তায় আসলে একটুতেই অটো উল্টে যায় এতে  বাচ্চাটি অটোর নিচে পড়ে যায় পরবর্তীতে অটোর নিচ থেকে উদ্ধার করলে বাচ্চাটি সেখানেই মারা যায়।

পরে জানা যায়  কালীগঞ্জের জকরীপাড়ার গোলাম মোস্তফার আদরের মেয়ে এই মৌসুমি আক্তার। এই মর্মান্তিক দূর্ঘটনায় পুরো গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া, তাদের আদরের মৌসুমি কে যে এভাবে বিদায় জানাতে হবে তারা কখনো ভাবেনি,মৌসুমি আক্তারের খেলার সাথীরা উকি দিচ্ছে তার বাসায় না বুঝলেও হতাশাভরা মুখে মেনে নিচ্ছে মৌসুমি আর খেলবেনা আমাদের সঙ্গে।

জনমনে প্রশ্ন উঠেছে  এই জায়গা টুকু মরণফাঁদে রুপান্তরিত হয়েছে,একটু এদিক ওদিক হলেই ঘটবে বড় ধরনের দূর্ঘটনা। এলাকাবাসীর দাবি ব্রীজের কাজ শেষ হতে এখনো কয়েকমাস সময় লাগবে সামনে বর্ষাকাল তাই  জনভোগান্তি এরাতে  একটু মেরামত করা হোক।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com