1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈদে আসছে নাওশীন অমির ‘ও মেয়ে ঢং করো না’ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈদে আসছে নাওশীন অমির ‘ও মেয়ে ঢং করো না’

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৯৬ বার
ঈদে আসছে নাওশীন অমির ‘ও মেয়ে ঢং করো না’
ঈদে আসছে নাওশীন অমির ‘ও মেয়ে ঢং করো না’

বিনোদন ডেস্ক
বর্তমান সময়ের সংগীতশিল্পী নাওশীন অমি নিয়মিত গান করছেন। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদে প্রকাশ হচ্ছে তার নতুন গান ‘ও মেয়ে ঢং করো না’। রোমান্টিক এই গানটিতে অমির সঙ্গে গেয়েছেন আকাশ মাহমুদ।

গানটির কথা লিখেছেন আল আমিন জমাদ্দর সবুজ। মিউজিক ভিডিও নির্মাণ করেন কে এ নিলয়। এতে মডেল হয়েছেন আলিফ চৌধুরী ও প্রণোমি নাফি। এজেএস ওর্য়াল্ড-এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে বলে জানা যায়।

নাওশীন অমি বলেন, বর্তমান সময়ের শ্রোতাদের টেস্ট মাথায় রেখে গানটি গাওয়ার চেষ্টা করেছি। গানটি আমার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় যুক্ত করবে আশা করি।

সম্প্রতি অমির গাওয়া ‘ভেবে ভেবে তোমায়’ শিরোনামের গানটি প্রকাশ পায়। কিছুদিন আগে আরটিভি মিউজিকের ব্যানারে ‌‌‌‘এই মন মনে মন’ শিরোনাম মৌলিক গান প্রকাশিত হয়। এছাড়াও তার নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয় ‘জানিনা জানিনা’ শিরোনামের গান। ২০০৫ সালে সাধন সরকারের হাত ধরে নাওশীন অমির সংগীতে হাতেখড়ি।

ঢাকা ওয়াই.ডব্লিউ.সি.এ গানের স্কুল থেকে ৪ বছর গানের তালিম নেন। ২০০৯ সালে ছায়ানট সংগীত বিদ্যায়তনে শিশুতে ভর্তি হন। ২০১৬ সালে পাঠ সম্পন্ন করে প্রথম মান নিয়ে নজরুল সংগীত বিভাগে উত্তীর্ণ হন। কিছুদিন ছায়ানটের শিক্ষক সহযোগী হিসেবেও কাজ করেন নাওশীন।

পাশাপাশি নজরুল ইনস্টিটিউটের ‘তরুণ’ কোর্সে প্রথম স্থান অধিকার করেন। এরপর শুদ্ধ সংগীতের তালিম নেন গুরু অসিত দের কাছে। ছোটবেলা থেকেই বিভিন্ন স্কুলভিত্তিক প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হন নাওশীন। বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতায় ঢাকা জেলায় নজরুল সংগীত বিভাগে প্রথম স্থান অধিকার করেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com