1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তাজফুল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তাজফুল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ বার

শরীফ আহমেদ,স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাড়াশের কৃতি সন্তান ১ নং প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বিসিএস প্রশাসন। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস গতকাল ২৮ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ বরাবর সেচ্ছায় পদত্যাগের লিখিত আবেদন করেন। সেই প্রেক্ষিতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হলে ১ নং প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুলকে সিরাজগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এ ব্যাপারে জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল বলেন, চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস মহোদয় সেচ্ছায় পদত্যাগ করেছেন। তাই পদটি শূন্য থাকায় আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com