1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বেলাবতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত ৩০ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বেলাবতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত ৩০

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১১৪ বার

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা: নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ ৩০ জন আহত হয়েছেন। খরব পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ। এ সময় বাস দুটি আটক করে থানায় আনা হয়। গুরুতর আহতদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহতরা হলো কাজি পরিবহনের চালক জাকির মিয়া (৪৫), যাত্রী আসমা (৪৫), ইমরান (৩৫), রবিউল (৩৮), জাকির (৫০)। আজ বুধবার (২৭ মার্চ) সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাজু মিয়া। বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীবাহী তিশা পরিবহণ বাসের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী কাজি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। দুই দিক থেকেই আসা বাসের চালকরা বেপোয়ারাভাবে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িই রাস্তার দুই দিকে থেকে ছিটকে খাদে পড়ে যায়। কাজি পরিবহনের হেলপার হুমায়ুনের দাবী ২৬ জন যাত্রী নিয়ে নারায়নপুর বাসস্ট্যান্ড ক্রস করার সময় তিশা পরিবহণ বিপরীত দিকে থেকে রঙ সাইড দিয়ে এসে আমাদের বাসে মুখোমুখি ধাক্কা দেয়। এতে আমাদের গাড়ির চালকসহ দুই বাসেই প্রায় ৩০ জন আহত হয়েছে। ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাস দুটি আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights