1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশ সুপ্রিম প্রার্থী থেকে নির্বাচন করবেন হিরো আলম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশ সুপ্রিম প্রার্থী থেকে নির্বাচন করবেন হিরো আলম

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ বার

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ম ফরম কিনেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। দলটির একক প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি হিরো আলমের পক্ষে বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মননোয়ন সংগ্রহ করেন। ২০২৩ সালের ১০ আগস্ট নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন পায় বাংলাদেশ সুপ্রিম পার্টি। এই দলের নির্বাচনের প্রতীক একতারা। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসেইনী আল মাইজভান্ডারী দলটির প্রতিষ্ঠা। হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বলেন, হিরো আলম দুবাই থেকে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি বগুড়ায় এসে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেবেন। দলটির প্রতীক একতারা হওয়ায় হিরো আলম বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকেই নির্বাচন করবেন। বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, আশরাফুল হোসেন আলম নামের এক ব্যক্তির পক্ষে বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। তবে এই বিষয়ে জানতে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights