1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক জলিলের খোঁজ নিতে সংসদ সদস্য জয় - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক জলিলের খোঁজ নিতে সংসদ সদস্য জয়

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১২৩ বার

মাহমুদুল হাসান ( শুভ) কাজিপুর, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় আহত কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ, করতোয়ার কাজিপুর প্রতিনিধি ও দৈনিক আজকের জনবানীর অনলাইন ইনচার্জ সহকারী অধ্যাপক আবদুল জলিলকে দেখতে গত বুধবার রাতে তার নিজ বাড়ী ঢেকুরিয়ায় যান সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় তিনি সাংবাদিক আবদুল জলিলের চিকিৎসার খোঁজখবর নেন। একই সাথে কাজিপুরের অটোভ্যান চালকদের সচেতনতায় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।এসময় এমপির সাথে ছিলেন কাজিপুর উপজেলার চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সহ দলীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা শহর থেকে নিজ বাসা সোনামুখী ফেরার পথে সাংবাদিক জলিলকে সামনে থেকে অটোভ্যান ধাক্কা দেয়। এসময় রাস্তায় পড়ে গিয়ে তার এক পা এবং দুই হাত মারাত্মক ভাবে ভেঙ্গে যায়। বর্তমানে তিনি নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com