1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গ্যাংস্টার রূপে আসছেন শাকিব খান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গ্যাংস্টার রূপে আসছেন শাকিব খান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৮৪ বার
গ্যাংস্টার রূপে আসছেন শাকিব খান
গ্যাংস্টার রূপে আসছেন শাকিব খান

বিনোদন ডেস্ক
‘তুফান’ সিনেমাটির ঘোষণা হয়েছে গত বছর। এর মধ্যে শুটিং গড়ায়নি ক্যামেরার সামনে। শাকিব খানকে নিয়ে ঘোষণা দিলেও অল্প কিছুদিন আগে চূড়ান্ত হয়েছে আরো দুজন অভিনেত্রী। তাঁরা হলেন এ দেশের মাসুমা রহমান নাবিলা ও ওপার বাংলার মিমি চক্রবর্তী।

এ ছাড়া কয়েক দিন আগে চূড়ান্ত হয়েছে কলকাতার যিশু সেনগুপ্তের নাম। ছবিটির পরিচালক রায়হান রাফি জানিয়েছেন, দ্রুত সময়ে শুটিং শুরু হবে ছবিটির। এখন চলছে শুটিং প্রস্তুতি। তবে এর মধ্যে এলো তুফানের ফার্স্টলুক পোস্টার। যেখানে শাকিব খান ধরা দিয়েছেন অন্য রকম লুকে।

গত বুধবার বিকেল ৪টায় একযোগে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজ ও শাকিব খানের পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়। তাতেই নড়েচড়ে বসেছেন শাকিব ভক্তরা। ফার্স্টলুকে দেখা যায় বুক খোলা সাদা শার্টের ওপর কালো কোট পরে আছেন শাকিব। সোফায় বসে সিগারেটে টান দিচ্ছেন।

মাথাভর্তি এলোমেলো চুল নেমে এসেছে কাঁধ অবধি। এক পা ভাঁজ করে রেখেছেন আরেক পায়ের হাঁটুতে। পাশে রাখা রাইফেল। এমন দুর্র্ধষ লুক প্রকাশের পর থেকেই ভক্তরা শাকিবের এই লুককে বলিউডের তারকা রণবীরের লুকের সঙ্গে তুলনা করছেন। রায়হান রাফির পরিচালনায় ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও দেশের একটি ওটিটি প্ল্যাটফরম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com