1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:১৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৭২ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : গোপালগঞ্জে চাঞ্চল্যকর ৬ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি সবুজ’কে পটুয়াখালী হতে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

আসামী উত্তম ওরফে সবুজ গোমস্তা (৪০), গোপালগঞ্জ জেলার সদর থানাধীন উলপুর ইসলামপাড়া গ্রামের মঞ্জু খান এর মাছের ঘেরে কাজ করেন। গত ২১ মার্চ সকাল অনুমান ১০ টা ৩০ মিনিটের সময় ভিকটিম ফাতেমা (০৬) এবং তার ছোট ভাই ফজলে রাব্বি (১০) তাদের নিজ বাড়ীর পাশে খেলাধুলা করছিল। এ সময় আসামী উত্তম ওরফে সবুজ গোমস্তা ভিকটিম ও তার ভাইকে খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে মঞ্জু খান এর মাছের ঘেরে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ছোট ভাইকে ১০০ টাকা দিয়ে খাবার আনার জন্য দোকানে পাঠিয়ে দেয় এবং ভিকটিম ফাতেমা (০৬) কে উক্ত ঘেরের পাশে মঞ্জু খান এর আম বাগানের ভিতরে নিয়ে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। এমন নেক্কারজনক, জঘন্য ও ঘৃণিত ধর্ষণের বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প গোপালগঞ্জ এর একটি আভিযানিক দল চাঞ্চল্যকর ধর্ষণের আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৭ মার্চ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার ধর্ষন মামলার পলাতক আসামী উত্তম ওরফে সবুজ গোমস্তা পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন দক্ষিন বিঘাই (তিতকাটি বাজারের পাশে) ০৪নং ওয়ার্ডে তাহার নিজ বাড়ীতে অবস্থান করছে।

এমন সংবাদের পরিপেক্ষিতে আভিযানিক দলটি উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী উত্তম ওরফে সবুজ গোমস্তা (৪০), পিতাঃ মৃতঃ রাধেশ্বর গোমস্তা, সাং-বড় বিঘাই, থানাঃ পটুয়াখালী সদর, জেলাঃ পটুয়াখালী থেকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী ধর্ষণ এর সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com