1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আমেরিকা ফরেনার কে সোনার নৌকা উপহার দিয়ে উদারতার দৃষ্টান্ত গড়লেন-এমপি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আমেরিকা ফরেনার কে সোনার নৌকা উপহার দিয়ে উদারতার দৃষ্টান্ত গড়লেন-এমপি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৪৩ বার

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর দলিত জনগোষ্ঠীর প্রাণ আমেরিকা প্রবাসী উত্তম কুমার সাহা ও মুনমুন সাহা পরিচালিত প্রঞ্জা ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠানে আমেরিকা থেকে আগত ফরেনার ভিক্টর ডিডিআরকে এমপি রশিদুজ্জামান তাঁর নিজের মুজিব র্কোটে পরিহিত সোনায় আবৃত নৌকাটি উপহার দেন। এরই মাধ্যমে এমপি আবারো তাঁর উদারতার দৃষ্টান্ত স্থাপন করলেন। এসময় আবেক বশত ফরেনার ভিক্টর ডিডিআর এমপিকে জড়িয়ে ধরেন। এসময় বঙ্গবুন্ধর নৌকা , জয় বাংলা , জয় বঙ্গবুন্ধ স্রোগানে সভাস্থল উজ্জিবিত করে তোলেন তারা। মূলত প্রঞ্জা ফাউন্ডেশনের আমন্ত্রণে ভিক্টর ডিডিআর , এনডি বানকিমান , ইভেন ভিটুকোভ ও স্পেনইজ লাভ বাংলাদেশ সফরে এসেছেন। এসময় তাদের লক্ষ্যে ও উদ্দেশ্য সম্পর্কে ফরেনার ভিক্টর ডিডিআর ও এনডি বানকিমান বলেন , দলিত জনগোষ্ঠীকে সমাজে শিক্ষিত জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এসব অসহায় মানুষের জীবন মান উন্নয়নে তাদের পাশে থেকে যা যা সহযোগীতার করা প্রয়োজন সব কিছুই আমরা করবো ও এ দেশের সরকার , জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে। তাদের অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে আমরা এ অবহেলিত দলিত জনগোষ্ঠীর মাঝে আলো ছড়িয়ে দিতে চাই। সমাজে তাদের উন্নত জীবন যাপনে সহায়তা করতে চাই। আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করতে চাই। আমরা আনন্দিত যে শত ব্যস্ততার মাঝে আজকের এ অনুষ্ঠানে প্রধান অতিথি আপনাদের এমপি মোঃ রশিদুজ্জামান আমাদের মাঝে এসেছেন। দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য তাকে ধন্যবাদ জানাই । অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের প্রঞ্জা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেষ্ট ও মাল্যদিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রঞ্জা ফাউন্ডেশনের সভাপতি রুপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা -৬ , পাইকগাছা কয়রা আসনের সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস , কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার , লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস , চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস , অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পী , কৃষ্ণপদ মন্ডল , রণজিত অধিকারী , মৃণাল কান্তি বাছাড় , সুকুমার ঢালী ও হাফিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights