1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পশু জবেহ করলে তথ্য দিতে হবে পুলিশের কাছে- এএসপি মুকিত সরকার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পশু জবেহ করলে তথ্য দিতে হবে পুলিশের কাছে- এএসপি মুকিত সরকার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০১ বার

আশিক হাসান সীমান্ত-  সংঘবদ্ধ গরু চুরি নির্মুল করতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার বলেছেন,জেলা পুলিশের নিকট জবেহকৃত পশুর তথ্য দিতে হবে। পশুর রং,গঠন ,শিং সবকিছুর বর্ণনা উল্লেখ্য থাকতে হবে। সংঘবদ্ধ গরু চোরদের প্রতিরোধের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বুধবার রাজবাড়ীর কালুখালী থানা চত্তরে গরু ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

তিনি বলেন,কালুখালীর বিভিন্ন অলিগলিতে কিশোর গ্যাং আড্ডা দেয়। মাদক ব্যবসায়ীরা মাদক কারবার চালিযে যাচ্ছে এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি বিট পুলিশের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন।

সভায় রতনদিয়া বাজার বনিক সমিতির সভাপতি ইমদাদুল হক,সহসভাপতি আলমগীর হোসেন, কালুখালী উপজেলার বিকয়া বাজার বনিক সমিতির সভাপতি আহমদ আলী বিশ্বাস,মৃগী বাজার বনিক সমিতির সহসভাপতি জাহিদুল ইসলাম সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com